প্রাণ গ্রুপে এজিএম-ডিজিএম পদে নিয়োগ, নেই বয়সসীমা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪ সময়
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘এজিএম/ডিজিএম’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ৮ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ নিয়োগে বয়সসীমা নির্ধারণ করা হয়নি।পদটির সংখ্যা নির্ধারিত নয়। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। এটি পূর্ণকালীন বেসরকারি চাকরি। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।আবেদনের তথ্যপ্রতিষ্ঠান: প্রাণ গ্রুপবিভাগ: সিঅ্যান্ডএফপদ: এজিএম/ডিজিএমপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ৮–১৫ বছরপ্রার্থীর ধরন: নারী ও পুরুষচাকরির ধরন: পূর্ণকালীনবয়সসীমা: নির্ধারিত নয়বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষেকর্মস্থল: চট্টগ্রামআবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬আবেদন পদ্ধতি: অনলাইনসূত্র: বিডিজবস ডটকমপ্রার্থীদের চট্টগ্রাম জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।