গাঁজা সেবনের অভিযোগে তিনজনের এক বছরের কারাদণ্ড
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:২৯ সময়
বগুড়ার শেরপুর পৌরসভার বাগড়া কলোনি এলাকায় গাঁজা সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মাসুম, মো. এনামুল হক ও মো. বাবর আলী।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।