স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হবে
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২১ সময়
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সিইসি বলেন, ‘আমরা অতীতে একটি সফল নির্বাচন করতে পেরেছি। স্থানীয় নির্বাচনও সফলভাবে করতে পারব।’তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আইন মেনে সবাই অংশ নিতে পারবেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।