রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে দাপ্তরিক নথি ও সরকারি যোগাযোগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এসব পদবির আগে অন্য কোনো সম্মানসূচক শব্দও লিখিতভাবে ব্যবহার না করতে বলা হয়েছে।বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরকে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না। একই সঙ্গে অন্য কোনো সম্মানসূচক শব্দও ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।বুধবার থেকেই এ নির্দেশনা কার্যকর করার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।