পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে (বিএফআইডিসি) ১১ থেকে ১৬ গ্রেডে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টা।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী হিসাব কর্মকর্তা পদে ১৯ জন এবং সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদে ৩৭ জন নেওয়া হবে। সহকারী হিসাব কর্মকর্তা পদটি ১১তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদটি ১২তম গ্রেডের এবং বেতন স্কেল ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।এ ছাড়া উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন) পদে ১৪ জন এবং উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব) পদে ১৫ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদ ১৪তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন) পদে ১৪ জন এবং নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব) পদে ১৩ জন নেওয়া হবে। উভয় পদ ১৬তম গ্রেডের এবং বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।বয়সসীমাপ্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে bfidc.teletalk.com.bd ওয়েবসাইটে।১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।আবেদনের সময়আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টাআবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টানিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ মে ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।