সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:১৭ সময়
সৌদি আরবে জেদ্দাগামী একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, নিহতরা জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে প্রবাসীদের কাছ থেকে জানা গেছে।নিহতদের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে।এ দুর্ঘটনায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের নিজ এলাকাতেও নেমে এসেছে শোকের আবহ।নিহত অপর দুজনের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠানো এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হচ্ছে।