হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:১৯ সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জন।বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১১৯ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন।এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯০৪ জন।হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই সময়ে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে ১০০ জনের মৃত্যু হয়েছে।