বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৪৪ সময়
মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের ছয় মাসের সংঘাত শুরুর পর জাহাজ চলাচলের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটায় তেল সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দামের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১০০ ডলারের সীমা অতিক্রম করে। এরপরও দাম ১০০ ডলারের ওপরেই রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম আরও ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়।এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫৫ ডলারে উঠেছে।কমছে তেলের মজুত, বাড়ছে দামের পূর্বাভাসমধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের মজুতও কমছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দামের পূর্বাভাসে। চলতি বছর ও আগামী বছরের জন্য তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।ইআইএর নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্ববাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের স্পট মার্কেটে গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এ দাম প্রায় ৫ শতাংশ বেশি।চলতি বছর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের গড় দামও বাড়িয়ে ৮৪ দশমিক ৬৫ ডলার হওয়ার পূর্বাভাস দিয়েছে ইআইএ। আগের পূর্বাভাসের তুলনায় এটিও প্রায় ৫ শতাংশ বেশি।নতুন উত্তেজনার প্রভাব নেই পূর্বাভাসেতবে ইআইএর এই পূর্বাভাসে বর্তমান পরিস্থিতির পুরো চিত্র উঠে আসেনি। কারণ সংস্থাটির প্রতিবেদনটি ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। এরপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।ফলে সর্বশেষ সংঘাত এবং তেল সরবরাহে সম্ভাব্য নতুন বিঘ্নের প্রভাব ইআইএর ওই পূর্বাভাসে অন্তর্ভুক্ত হয়নি। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।