২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মৃত ১ হাজার ১২
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৭ সময়
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।চট্টগ্রাম ও ঢাকায় তিন শিশুর মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের। তাদের একজন চট্টগ্রামের এবং অন্যজন নোয়াখালীর। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ৮২২হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তসহ গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।এ ছাড়া একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।