রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৪ সময়
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার ১৭ জনের মধ্যে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক মামলার এবং পাঁচজন অন্যান্য মামলার আসামি।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসসকে বলেন, নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।