পল্লবীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ২
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৬ সময়
রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-সি এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।আটকরা হলেন—রাজন সরদার (২৫) ও ফয়সালুর রহমান ওরফে ফয়সাল।পল্লবী থানা সূত্রে জানা যায়, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে রাজন ও ফয়সালকে আটক করে।আটক রাজনের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল এবং ফয়সালের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।