রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা ফ্রন্ট অফিস বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট’ পদে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের বিবরণপ্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকাপদের নাম: ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েটবিভাগ: ফ্রন্ট অফিসশিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস।অভিজ্ঞতা: কোনো খ্যাতনামা হোটেল, হাসপাতাল বা জাতীয় সংস্থায় সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বয়সসীমা: ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতার সীমা শিথিলযোগ্য।অন্যান্য যোগ্যতা: মাঝারি শ্রেণির যানবাহন চালানোর পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখার ভালো দক্ষতা, নিজস্ব নেটওয়ার্কিং সক্ষমতা, চাপের মধ্যে কাজ করার মানসিকতা এবং চমৎকার ব্যক্তিত্ব থাকতে হবে।চাকরির ধরন: নির্দিষ্ট বেতনের পদ।প্রধান দায়িত্বনিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে হোটেলের অতিথিদের নিরাপদ, সময়ানুগ ও পেশাদার পরিবহনসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর ট্রান্সফার, পিক-আপ ও ড্রপ-অফের কাজ সমন্বয় করতে হবে।এ ছাড়া গাড়ির জ্বালানি, তেল, ব্যাটারি ও টায়ারের অবস্থা নিয়মিত পরীক্ষা করা, যানবাহন পরিষ্কার রাখা এবং নির্ধারিত মান বজায় রাখাও দায়িত্বের অংশ। ট্রাফিক পরিস্থিতি, স্থানীয় রুট ও দর্শনীয় স্থান সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে।গাড়ির ব্যবহার, মাইলেজ ও জ্বালানির সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।যেভাবে আবেদনআগ্রহী ও যোগ্য প্রার্থীদের সম্প্রতি তোলা ছবি সংযুক্ত করে পূর্ণাঙ্গ সিভি ও আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে করা যাবে।ডাকযোগে বা সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা:পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট,প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা,১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।ই-মেইল: careers.ppdac@panpacific.comআবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।