এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে সমতায় রিয়াল
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৯ সময়
স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট সমান হয়েছে।রিয়ালের হয়ে এমবাপ্পের দুই গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস। রায়ো ভায়েকানোর একমাত্র গোলটি করেন সার্জিও কামেয়ো।আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের ১৪ মিনিটে বক্সের মধ্যে কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।দ্বিতীয় গোলেও অবদান ছিল এমবাপ্পের। তার কাছ থেকে বল পেয়ে শক্তিশালী শটে ব্যবধান ২-০ করেন কারেরাস। এরপর বাঁ দিক থেকে ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার কাটব্যাক কাজে লাগিয়ে রিয়ালের তৃতীয় গোল করেন বেলিংহ্যাম। চলতি মৌসুমে এটি ইংলিশ মিডফিল্ডারের তৃতীয় গোল।বিরতির পর আক্রমণের ধার বাড়ায় রায়ো।