গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য রাশিদা তালিব। গাজার একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলার খবর প্রকাশের পর তিনি এ আহ্বান জানান।মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রতিনিধি রাশিদা তালিব রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।পোস্টে তিনি বলেন, গাজায় গণহত্যা এখনো অব্যাহত রয়েছে। কোনো যুদ্ধবিরতিই কার্যকর হয়নি।ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা উল্লেখ করে তালিব বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি বোমায় শিশুরা নিহত হচ্ছে। যারা বেঁচে যাচ্ছে, তাদের অনেককেই আজীবন মানসিক ও মনস্তাত্ত্বিক ক্ষত বয়ে বেড়াতে হবে।মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গাজায় ভয়ংকর জাতিগত নিধনমূলক কর্মকাণ্ডে মার্কিন সরকারের সহযোগিতা অবিলম্বে বন্ধ করা উচিত।তালিবের ওই বক্তব্যের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে গাজার একটি কিন্ডারগার্টেনে ইসরায়েলি বাহিনীর অভিযানের দৃশ্য দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলার সময় তীব্র গুলিবিনিময়ের মধ্যে প্রায় ২০০ শিশু ভবনটির ভেতরে আটকা পড়েছিল।তথ্যসূত্র: আমার দেশ অনলাইন