নিরাপত্তা 'শঙ্কায়' বন্ধ হলো রাজধানীর ভারতীয় ভিসা সেন্টার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৮:৪৮ সময়
নিরাপত্তা শঙ্কায় 'রাজধানীর' যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে ভিসা সেন্টার বন্ধ করা হয়।'এর আগে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর থেকে আর কোনো কার্যক্রম চলবে না। পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।'