ডাসারে ইয়াবাসহ মাদককারবারি আটক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩৬ সময়
মাদারীপুরের ডাসারে ইয়াবাসহ গোপাল মল্লিক (৩৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, অভিযানের সময় গোপাল মল্লিকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মঙ্গলবার দুপুরে মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক গোপাল মল্লিক উপজেলার নবগ্রাম শশীকর এলাকার প্রয়াত কাঞ্চিরাম মল্লিকের ছেলে।স্থানীয়দের দাবি, গোপাল মল্লিক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদককারবার পরিচালনা করে আসছিলেন।ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, গোপাল মল্লিক নামে একজন মাদককারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।তথ্যসূত্র: দৈনিক নয়া দিগন্ত, ডাসার (মাদারীপুর) সংবাদদাতা।