হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা মেয়াদে ছুটি থাকছে। সরকারি ছুটির পাশাপাশি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোথাও কোথাও টানা ছুটির মেয়াদ আরও দীর্ঘ হতে পারে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে।এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার এবং ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ছুটির সুযোগ পেতে পারে। এর পর ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকলে ছুটির মেয়াদ আরও বাড়বে। তবে একাডেমিক ক্যালেন্ডার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করবে।কলেজে ছুটিমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ পর্যায়ে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি রাখা হয়েছে। সাপ্তাহিক শুক্র ও শনিবার বাদ দিয়ে কার্যত ছুটির দিন ১০টি।১৬-১৭ অক্টোবর এবং ৩০-৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।মাদরাসায় তিন দিনের ছুটিসরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় এ তথ্য উল্লেখ রয়েছে।বিশ্ববিদ্যালয়ের ছুটি আলাদাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়। ফলে দুর্গাপূজা উপলক্ষে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির মেয়াদ এক নয়।এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা, শরৎকালীন ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে মোট ১০ দিনের ছুটি রাখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারেও দুর্গাপূজা উপলক্ষে ছুটি রাখা হয়েছে।তবে কিছু বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী ওই সময়ে নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলতে পারে। তাই কোনো বিশ্ববিদ্যালয়ে কত দিন ছুটি থাকবে, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার বা প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।পূজার সময়সূচি২০২৬ সালে মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর (শনিবার)। এরপর ১৬ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠী, ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী, ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী পালিত হবে।সরকারি চাকরিজীবীদের জন্য মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর দুই দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।তথ্যসূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডার; আমার দেশ অনলাইন, ১৫ সেপ্টেম্বর ২০২৬।