ভূমি কর্মকর্তাদের অফিসে উপস্থিতি নিশ্চিত করবে দৃষ্টি অ্যাপস
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩০ সময়
ভূমি সহকারি কর্মকর্তা ও তহশিলদারদের অফিসে উপস্থিতি নিশ্চিত করার জন্য আজ থেকে চালু করা হয়েছে দৃষ্টি অ্যাপস। সারা দেশের ছয়টি জেলায় ৭৮২টি অঞ্চলে এই প্রযুক্তির আওতায় এসেছে। জেলাগুলো হলো— ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়া।বৃহস্পতিবার ভূমির সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী এ অ্যাপসের উদ্বোধন করেন। সিনিয়র সচিবের সভাপতিত্বে ভূমি প্রতিমন্ত্রীসহ ঊদ্ধর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।ভূমি সেবার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অ্যাপসটি সহায়ক হবে বলে সবাই অভিন্ন বক্তব্য দিয়েছেন। ভূমি সহকারী কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকার কথা স্বীকার করেন সবাই।দু-একজনের দুর্নীতির দায় পুরো ভূমি অফিসের সংশ্লিষ্টদের কাঁধে না চাপে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ভূমিমন্ত্রী।