টিসিবির কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৫৯ সময়
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবির কার্ড থেকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদেরই কার্ড দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তরের ফলে বছরে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান তিনি।তথ্যসূত্র: যুগান্তর, ১৭ সেপ্টেম্বর ২০২৬।