বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও সুপারশপ ব্র্যান্ড মীনা বাজারে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠান দুটির পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে এসব জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।বিআরডিবিতে ১৪ জনবিআরডিবির অধীনে পল্লী কর্মসংস্থান সহায়তা কর্মসূচি (ইরেসপো) পরিচালনার জন্য তিনটি পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো—সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ৪ জন, হিসাব সহকারী ১ জন এবং মাঠ সংগঠক ৯ জন।সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে যেকোনো বিষয়ে দ্বিতীয় বিভাগে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারী পদে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার দক্ষতা প্রয়োজন। মাঠ সংগঠক পদে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।এ নিয়োগে শুধু খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয়েই আবেদনযোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর। চাকরির ধরন অস্থায়ী এবং কর্মস্থল খুলনা বিভাগ। আবেদন পদ্ধতি অফলাইন। আবেদন করা যাবে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।মীনা বাজারে ১০ জনমীনা বাজারের রিটেল আউটলেট বিভাগে অফিসার/সুপারভাইজার পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।আবেদনকারীর যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেলস ফ্লোরের দৈনন্দিন কার্যক্রম তদারকির দক্ষতার পাশাপাশি ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর।মাসিক বেতন ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা। এর সঙ্গে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ ও বিক্রয় প্রণোদনা রয়েছে। চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।আবেদনের শেষ সময়:বিআরডিবি—১৮ অক্টোবর ২০২৬মীনা বাজার—৩০ সেপ্টেম্বর ২০২৬তথ্যসূত্র: যুগান্তর, ১৭ সেপ্টেম্বর ২০২৬।