ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১৭ সময়
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।এর মধ্যে অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে। সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।মো. মোস্তাফিজুর রহমান ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা।তথ্যসূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর প্রজ্ঞাপন ।