সারদা পুলিশ একাডেমির নতুন প্রিন্সিপাল মাইনুল হাসান
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২১ সময়
বাংলাদেশ পুলিশের সারদা পুলিশ একাডেমির নতুন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়।প্রজ্ঞাপনে মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে পদায়নের কথা বলা হয়েছে।একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।এর মধ্যে সদ্য অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে। সারদা পুলিশ একাডেমির বর্তমান প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকেও পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।মো. মাইনুল হাসান ১৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা।তথ্যসূত্র: যুগান্তর প্রতিবেদন, ১৭ সেপ্টেম্বর ২০২৬।