পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্য দোয়া করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা তারিক জামিল। নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মসজিদুল হারাম, মসজিদে নববীসহ পবিত্র হারামাইন শরিফাইনের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।দোয়ায় মাওলানা তারিক জামিল বলেন, আল্লাহ যেন তাঁর পবিত্র ঘর কাবা শরিফ, মসজিদে নববী এবং দুই পবিত্র মসজিদের পুরো এলাকাকে সব ধরনের বিপদ-আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করেন।তিনি আরও দোয়া করেন, হারামাইন শরিফাইনে যেন শান্তি ও নিরাপত্তা বজায় থাকে এবং পবিত্র স্থানগুলোকে আল্লাহ তাআলা চিরকাল নিরাপদ ও শান্তির স্থান হিসেবে রাখেন।মাওলানা তারিক জামিল বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়। এসব স্থানের নিরাপত্তা তাঁদের কাছে নিজেদের জীবনের চেয়েও বেশি প্রিয়। শেষে তিনি আল্লাহর কাছে দোয়া কবুলের আবেদন জানিয়ে ‘আমিন’ বলেন।মক্কার আকাশসীমায় ড্রোনের অভিযোগমাওলানা তারিক জামিলের এই দোয়ার আগে মক্কার আকাশসীমায় হুথিদের ড্রোন হামলার চেষ্টার অভিযোগ সামনে আসে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, হুথিদের একটি ড্রোন মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। সৌদি পক্ষের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় রাতের দিকে ড্রোনটি মক্কার দিকে পাঠানো হয়েছিল।তবে মক্কায় হামলার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সৌদি আরবের এই দাবিকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, মক্কায় হামলার অভিযোগ এর আগেও করা হয়েছে।এদিকে সৌদি আরবের এমন বক্তব্যের প্রেক্ষাপটে পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও শান্তির জন্য মাওলানা তারিক জামিলের দোয়ার বিষয়টি সামনে আসে।তথ্যসূত্র: মাওলানা তারিক জামিলের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট; সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য; হুথিদের বিবৃতি; আরব নিউজ।