প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক ফারুক ওয়াসিফের নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে পুনরায় এক বছরের জন্য পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।তথ্যসূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।