জাকির নায়েকের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর সাক্ষাৎ, উপহার দিলেন নিজের বই
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৬ সময়
মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামি দাঈ ডা. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সাক্ষাৎকালে তিনি নিজের সংকলিত ‘সকাল-সন্ধ্যার দুআ’ বইটির ইংরেজি সংস্করণ ডা. জাকির নায়েকের হাতে তুলে দেন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান শায়খ আহমাদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ডা. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’প্রকাশিত ছবিতে শায়খ আহমাদুল্লাহ ও ডা. জাকির নায়েককে পাশাপাশি বসে থাকতে এবং তাদের হাতে বইটির ইংরেজি সংস্করণ দেখা যায়।শায়খ আহমাদুল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী এবং ডা. জাকির নায়েকের ছেলে ফারিক নায়েকও উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।‘সকাল-সন্ধ্যার দুআ’ শায়খ আহমাদুল্লাহর সংকলিত একটি ধর্মীয় গ্রন্থ। বইটির ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়েছে।তথ্যসূত্র: শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পোস্ট; জাগো নিউজ২৪ ও ঢাকা পোস্টের প্রতিবেদন।