জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৪ সময়
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়।চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল ৪টা থেকে জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলে বিভিন্ন দিক থেকে বাহিনীগুলোর সদস্যদের জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশ করতে দেখা যায়।অভিযান চলমান থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।