ধর্মপাশায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১১ সময়
সুনামগঞ্জের ধর্মপাশায় তুষার আহমেদ (২১) নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের হাসপাতাল রোডের মালিবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।তুষার আহমেদ ওই গ্রামের মো. মাহমুদুল হকের ছেলে। তিনি ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তুষারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ধর্মপাশার সহকারী পুলিশ সুপার এসএম ফজলে রাব্বী রাজিব জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।তথ্যসূত্র: স্থানীয় সূত্র, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ।