হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,২৩৬
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ শিশু। এ ছাড়া ৮৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৬।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৬২ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫২ হাজার ২২৫ শিশু।সরকারি হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫৬ শিশুর।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৭৬।ঢাকা বিভাগে আক্রান্ত বেশিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের। অন্য দুজনের একজন চট্টগ্রাম এবং একজন ময়মনসিংহ বিভাগের।এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত রোগীর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।