গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার ৯০০
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৫৯ সময়
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩ হাজার ৯১০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৩৫ জন।রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ দৈনিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত তিনজনের মরদেহ গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ সময়ে আরও ২১ জন আহত হয়েছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯১০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৩৫ জন।যুদ্ধবিরতির পরও হতাহতমন্ত্রণালয় জানায়, গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় হতাহতের ঘটনা ঘটেছে। ওই সময়ের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৩৯৩ জন নিহত এবং ৪ হাজার ৮২২ জন আহত হয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে থাকতে পারেন। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।