জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৫:৩৮ সময়
নীলফামারীর জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পলাশ চন্দ্র রায় (২০) ও তাঁর স্ত্রী মনি রানী রায় (১৯)।রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজারসংলগ্ন খারিজা গোলনা দিঘীরপাড় এলাকার সারমানো কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থেকে জলঢাকাগামী একটি মাহিন্দ্রা পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পলাশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী মনি রানী রায়ের মৃত্যু হয়।জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।