অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৫৯ সময়
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী অক্টোবরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজে সর্বোচ্চ টানা ১৬ দিন পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে। বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, অক্টোবরে সরকারি ও বেসরকারি কলেজে সবচেয়ে বেশি ছুটি থাকবে। মাসটিতে সাপ্তাহিক ছুটিসহ মোট ২০ দিন অবকাশ মিলবে। এর মধ্যে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।নির্ধারিত ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় কলেজগুলোতে টানা ১৬ দিন পাঠদান বন্ধ থাকবে। সব সাপ্তাহিক ছুটি মিলিয়ে অক্টোবরে কলেজে মোট ১০ দিন ক্লাস হবে।মাধ্যমিক বিদ্যালয়মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি ও ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা টানা ১০ দিনের ছুটি পাবেন। মাসজুড়ে মাধ্যমিক স্তরে মোট ১৫ দিন পাঠদান চলবে।প্রাথমিক বিদ্যালয়সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়েও মোট ১০ দিনের ছুটি মিলবে।মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানসরকারি ও বেসরকারি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসায় টানা পাঁচ দিনের ছুটি হবে।অন্যদিকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হয়ে মোট ১০ দিন বন্ধ থাকবে।বিশ্ববিদ্যালয়ের ছুটি নিজস্ব সিদ্ধান্তেস্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিন্ডিকেট বা কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। ফলে দুর্গাপূজা উপলক্ষে কোনো বিশ্ববিদ্যালয় কত দিন বন্ধ থাকবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।