হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩০৫
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৪৯ সময়
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৫ জন।সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২২১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জন।একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪৬ জন।হাসপাতালে ভর্তি ১ লাখ ৫৯ হাজারের বেশিস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৬২ শিশুর মৃত্যু হলো।অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর পৃথক হিসাব তুলে ধরা হয়েছে।