সরকারি চাকরিতে ৩৭ জনকে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। অস্থায়ী শূন্য পদে ছয়টি ক্যাটাগরিতে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটাভুক্ত প্রার্থীরা যেকোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন।পদ ও নিয়োগসংখ্যানিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে দুজন, উচ্চমান সহকারী পদে পাঁচজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে দুজন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয়জন, সিপাই পদে ১৫ জন এবং অফিস সহায়ক পদে সাতজন নিয়োগ দেওয়া হবে।শিক্ষাগত যোগ্যতা ও বেতনকম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)।উচ্চমান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি প্রয়োজন। বেতন ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা (গ্রেড-১৪)।ডাটা এন্ট্রি অপারেটর: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে। বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে। বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।সিপাই: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা (গ্রেড-১৭)।অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে। বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)।আবেদন ও ফিআবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। চাকরির ধরন সরকারি এবং কর্মস্থল ময়মনসিংহ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের অধীন।প্রথম চারটি পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং পঞ্চম ও ষষ্ঠ পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা। অনলাইনে আবেদন ফরম পূরণের পর টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে এসএমএসে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।আগ্রহী প্রার্থীদের cevmym.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।তথ্যসূত্র: যুগান্তর, ২২ সেপ্টেম্বর ২০২৬।