সরকারি চাকরিজীবীদের ৭ দিনের ছুটির সুযোগ
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩১ সময়
দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিন ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা নিতে পারবেন। তবে এ সুযোগ সবার জন্য প্রযোজ্য নয়।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। অর্থাৎ দুর্গাপূজায় মূল সরকারি ছুটি দুই দিন।এর বাইরে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে দুই দিনের ঐচ্ছিক ছুটি। ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে তারা এ ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।যেভাবে মিলবে টানা ৭ দিনের ছুটি১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিন ছুটি পাবেন।এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে এর সঙ্গে পরবর্তী সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে ১৮ অক্টোবর থেকে টানা ৭ দিন ছুটি ভোগের সুযোগ তৈরি হবে।তবে এই সুবিধা শুধু সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্গাপূজার সরকারি ছুটি পেলেও ঐচ্ছিক ছুটির এ সুবিধা নিতে পারবেন না।