অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৭ সময়
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ উপজেলা বিএনপির কমিটির নেতাদের মধ্যে হাওরের জলমহাল ইজারা ও দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলে আসছিল। তবে শুক্রবারের সংঘর্ষের তাৎক্ষণিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।সংঘর্ষের সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকও আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।