পূজার আগে স্মার্টফোনপ্রেমীদের জন্য অনলাইন কেনাকাটায় বড় ছাড়ের সুযোগ আসছে। আগামী ৯ অক্টোবর থেকে অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ‘বিগ বিলিয়ন ডে’ ও ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’ সেল। সেখানে Samsung, Apple, Vivo-সহ বিভিন্ন ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন তুলনামূলক কম দামে বিক্রি হতে পারে।আনন্দবাজার ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, টেক বিশ্লেষকদের ধারণা, এবারের সেলে Samsung-এর বিভিন্ন মডেলে উল্লেখযোগ্য ছাড় পাওয়া যেতে পারে। একই সঙ্গে Apple-এর কিছু পুরোনো মডেলও কম দামে কেনার সুযোগ থাকতে পারে।Samsung Galaxy S25 সিরিজে বড় ছাড়ের সম্ভাবনাসেলের সময়ে Samsung Galaxy S25 সিরিজের—S25, S25 Plus, S25 Ultra ও S25 Edge—মডেলগুলোতে বড় ধরনের ছাড়ের সম্ভাবনার কথা জানিয়েছেন টেক বিশেষজ্ঞরা। একই সঙ্গে Galaxy S26 সিরিজের কয়েকটি মডেলেও মূল্যছাড় মিলতে পারে।এ ছাড়া Samsung-এর Galaxy A36 মডেলটিও অনলাইন সেলে জায়গা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।ভাঁজযোগ্য Galaxy Z Fold 8 নিয়েও আগ্রহচলতি বছরের জুলাইয়ে ভারতের বাজারে Samsung-এর নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন Galaxy Z Fold 8 আসে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, মেগা সেলে এই মডেলটিও পাওয়া যেতে পারে। তবে ফোনটির দাম কতটা কমানো হবে, সে বিষয়ে নিশ্চিত নন তাঁরা। সীমিত স্টকের কারণে মডেলটি দ্রুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন কেউ কেউ।কমতে পারে iPhone-এর দামওApple-এর iPhone 15, iPhone 16 ও iPhone 17 সিরিজের বিভিন্ন মডেলও সেলে তুলনামূলক কম দামে পাওয়া যেতে পারে। ফলে নতুন আইফোন কেনার পরিকল্পনা করা গ্রাহকদের জন্যও সেলটি গুরুত্বপূর্ণ হতে পারে।অন্যদিকে Vivo-এর Y সিরিজের বিভিন্ন স্মার্টফোনেও ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে।৯ অক্টোবর থেকে শুরু সেলপ্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে Amazon-এর Great Indian Festival এবং Flipkart-এর Big Billion Days। দুর্গাপূজার আগে স্মার্টফোন কেনাকাটায় আগ্রহী ক্রেতাদের লক্ষ্য করেই বিভিন্ন মডেলে ছাড় ও বিশেষ অফার দেওয়া হতে পারে।তথ্যসূত্র: আনন্দবাজার ডট কম