জাসদ কার্যালয়ে মিছিল-স্লোগান, সন্দেহে অর্ধশতাধিক আটক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩৮ সময়
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহভাজন অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।ডিএমপি সূত্র জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল ও স্লোগান চলছিল। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে—এমন খবরের ভিত্তিতে পল্টন থানা পুলিশ অভিযান চালায়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বলেন, জাসদ কার্যালয় থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে থানায় নেওয়া হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পরিচয় ও সংশ্লিষ্টতার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, তদন্তের ভিত্তিতে আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।