অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজের ফাঁকে নিজের নানা মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি গোলাপি পোশাকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে টেবিলের সামনে বসে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে জয়া আহসানকে। ছবির সঙ্গে ইংরেজিতে তিনি লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, এই হাসির জন্য কোনো পূর্বপরিকল্পনা ছিল না।জয়ার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’ এরপর অভিনেত্রীর স্বতঃস্ফূর্ত হাসি ও ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে নানা মন্তব্য দেখা যায়।আলোচনায় জয়ার ‘এভারগ্রিন’ লুকছবিতে জয়ার স্বাভাবিক হাসির পাশাপাশি তার চেহারা ও সাজও ভক্তদের দৃষ্টি কেড়েছে। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, ‘চল্লিশের জয়া যেন ১৮-তে নেমে এসেছেন।’ আবার কেউ তাকে ‘তিন পুরুষের ক্রাশ’ বলেও অভিহিত করেছেন।অভিনয়ের ব্যস্ততার বাইরে জয়া আহসান অবসর সময়ে নিজের বাগান ও পোষ্যদের নিয়ে সময় কাটান। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই সেসব মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি।সর্বশেষ সিনেমাজয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ভারতের নির্মাতা কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-তে। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।