মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হিজাব-টুপি দিল জামায়াত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৭ সময়
রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে হিজাব ও টুপি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এ আয়োজন করা হয়।মঙ্গলবার মোহাম্মদপুর দাওয়াতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।অনুষ্ঠানে রেজাউল করিম বলেন, হাফেজদের নিয়ে বৃহৎ পরিসরে একটি প্রতিযোগিতার আয়োজন চলছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।তিনি আরও বলেন, নগরকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করতে সৎ মানুষের প্রয়োজন। এ সময় নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়।রেজাউল করিম শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।অনুষ্ঠান শেষে মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে হিজাব ও টুপি বিতরণ করা হয়।