বিএনপির ৯১ নম্বর ওয়ার্ড সভাপতি মামুন বহিষ্কার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৪৪ সময়
অনৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ডের সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।