এমপিওভুক্তি, বকেয়া পরিশোধ, এমপিও বন্ধ ও ছাড়করণসংক্রান্ত বিষয়ে শুনানির জন্য ৫৪ জন শিক্ষক-কর্মচারীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে।রোববার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠি অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের ৩ নম্বর ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে শুনানি অনুষ্ঠিত হবে।৪৩ শিক্ষক, ১১ কর্মচারীশুনানিতে অংশ নেওয়ার জন্য নির্ধারিত ৫৪ জনের মধ্যে ৪৩ জন শিক্ষক এবং ১১ জন কর্মচারী রয়েছেন। শিক্ষকদের মধ্যে ১৫ জন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান।শুনানিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান ও অফিস সহকারীদের এমপিওভুক্তি, বকেয়া পাওনা, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয় বিবেচনা করা হবে।নিয়োগসংক্রান্ত তথ্য যাচাই হবেশিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের এমপিওসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের নিয়োগসহ যাবতীয় তথ্য যাচাই করা হবে। এ জন্য শুনানিতে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের সুযোগ দেওয়া হবে।শুনানিতে অংশগ্রহণকারীদের যথাসময়ে উপস্থিত থাকার পাশাপাশি তাঁদের বক্তব্যের সমর্থনে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর করা আবেদন, সূচিপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, বকেয়া এবং এমপিও বন্ধ বা ছাড়করণসংক্রান্ত বিষয়গুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এগিয়ে যাবে।