প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে পদায়ন করা হয়েছে। তাদের বদলি, পদায়ন ও সংযুক্ত করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।শনিবার পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই আদেশে শিক্ষানবিশ এএসপিদের নতুন কর্মস্থলের কথা উল্লেখ করা হয়েছে।আদেশে বলা হয়, নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদ বা কর্মস্থলে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হলো।বিভিন্ন ইউনিটে দায়িত্বপুলিশ সদরদপ্তরের নথি অনুযায়ী, কর্মকর্তারা এতদিন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাস্তব প্রশিক্ষণকালীন কর্মস্থলে ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের দেশের বিভিন্ন জেলা ও পুলিশের বিশেষায়িত ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে এম এম তারিক-উল্লাহ, রাইসুল ইসলাম, শাওন রেজা, মো. আশিকুর রহমান, জুবায়ের আহমেদ, মো. মইনুল হোসেন মন্ত্রী, মো. শাহিন আলম শাওন ও মো. মাজহারুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া জামাল হোসেন ও প্রশান্ত ঘোষকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি), মেহেদী হাসান আমজাদ, হাসিবুল হাসান শিপন, এহসানুল করিম ও মো. সজীব মিয়াকে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) এবং তানভীর আহমেদ, মোহাম্মদ মোতাইনুল ইসলাম, সরকার ফরহাদ আহমেদ, তানজিনা সুলতানা ও বিপ্লব কুমার নন্দীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) পদায়ন করা হয়েছে।রংপুর ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশেও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে মো. রিদওয়ান-উল-ইসলামকে আরপিএমপি, রংপুর এবং নাভিদ তাসনিমকে আরএমপি, রাজশাহীতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।বিশেষায়িত ইউনিটেও পদায়ননতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের একটি অংশকে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটেও পাঠানো হয়েছে। মোকছেদুল মমিন ও তানভীর আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), আশীষ কুমার বিশ্বাস, আসাদুজ্জামান আশিক, বাপী কুমার দাশ, মো. রাশেদুল ইসলাম, মো. রুহুল আমিন হাওলাদার, মো. মোহসিন আহমেদসহ কয়েকজনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) দায়িত্ব দেওয়া হয়েছে।শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটেও (এসআরবি) একাধিক শিক্ষানবিশ এএসপিকে পদায়ন করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে পুলিশ হেডকোয়ার্টার্সে রেখে সাইবার পুলিশ ইউনিটে সংযুক্ত করা হয়েছে।ট্যুরিস্ট পুলিশে দায়িত্ব পেয়েছেন শাহেদুল ইসলাম, আবু রায়হান, মো. সাব্বির হোসেন, সালাহ উদ্দিন কাদের ও মো. ফাহিম ফয়সালসহ কয়েকজন কর্মকর্তা। শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে রিয়াজ খান, শোয়েব আহমেদ, আবদুল্লাহ সালমান আশিক, জাহেদুল ইসলাম ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ কয়েকজনকে।জেলা ও অন্যান্য ইউনিটে দায়িত্বএ ছাড়া রেঞ্জ ডিআইজি কার্যালয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য ইউনিটেও শিক্ষানবিশ এএসপিদের পদায়ন করা হয়েছে।মায়িশা ফান্নানাকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে মো. আবু সিয়াম, মো. সাব্বির আহমেদ, মিয়াজী আলিফ ইমরান, মো. মাকসুদুল হাসান, মো. লতিফুল হাসান বাঁধন, মো. হাদিউল ইসলাম ও নাজমুল সাদাতসহ কয়েকজনকে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর পদে রেখে সাইবার পুলিশ ইউনিটে সংযুক্ত করা হয়েছে।পদায়নের মাধ্যমে প্রশিক্ষণ শেষ করা এসব কর্মকর্তাকে মাঠপর্যায়ে পুলিশের বিভিন্ন দায়িত্বে যুক্ত করা হলো। আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।