স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৭:২১ সময়
স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। সোমবার দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।জানা গেছে, প্রথম ধাপে ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।