কিশোর গ্যাং ও বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে এক রাতেই ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে—এমন এলাকাগুলো চিহ্নিত করে সাঁড়াশি অভিযান চালানো হয়। বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি নেতৃত্ব দেন।২০ দিনে আটক ২ হাজার ৬৪৫ জনপুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ দিনে সাত দফায় পরিচালিত অভিযানে মোট ২ হাজার ৬৪৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে প্রাথমিক তদন্তে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে—এমন ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।যাচাই-বাছাই করে নেওয়া হচ্ছে ব্যবস্থাকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের অপরাধে সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উঠতি বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি বলেন, অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।