বেসরকারি খাতের অন্যতম প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্রেডিট ইনফরমেশন সেন্টার বিভাগে অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। পদটিতে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ রয়েছে।সোমবার (১২ অক্টোবর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।পদের বিবরণ ও যোগ্যতাপ্রতিষ্ঠান: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)পদ: অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসারবিভাগ: ক্রেডিট ইনফরমেশন সেন্টারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিঅভিজ্ঞতা: ১ থেকে ২ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার থাকতে পারে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস, বিশেষ করে মাইক্রোসফট এক্সেলে দক্ষতা থাকতে হবে।প্রার্থীর ধরন: শুধু নারীবয়সসীমা: ২৪ থেকে ৩০ বছরচাকরির ধরন: পূর্ণকালীনকর্মক্ষেত্র: অফিসেকর্মস্থল: তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।বেতন ও সুযোগ-সুবিধানিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।আবেদনের নিয়ম ও শেষ সময়আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত জানতে এসিআইয়ের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।