নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৭:৫৮ সময়
দেশি-বিদেশি এয়ারলাইনসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি চলছে।এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ৩ হাজার ৪০০ যাত্রী গন্তব্যে যেতে পারেননি। বাতিল ফ্লাইটের যাত্রীদের বিনা ফিতে টিকিট পুনরায় ইস্যু এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে থাকা যাত্রীদের বিকল্প বিমানবন্দর দিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।