খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ বিএনপিকে শক্তিশালী করবে: মির্জা ফখরুল
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, সকাল ৮:৪৮ সময়
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে আবেগ-ভালোবাসা তা বিএনপিকে আরো শক্তিশালী করবে।'বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।'মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসার কারণ হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে তিনি কখনো আপোস করেননি।'তিনি বলেন, খালেদা জিয়ার বিদায়লগ্নে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার।'