বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকলেই আবেদনের সুযোগ রয়েছে। আবেদন শুরু হবে ১৩ অক্টোবর এবং চলবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।শিক্ষাগত যোগ্যতা ও বয়সনিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ অর্জন করতে হবে।২০২৬ সালের ৩০ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণ ও অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুসরণ করতে হবে।নারী-পুরুষের শারীরিক যোগ্যতাকনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের উচ্চতার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—পুরুষ প্রার্থী (সাধারণ ও অন্যান্য কোটা): ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।পুরুষ প্রার্থী (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটা): ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।নারী প্রার্থী (সাধারণ কোটা): ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।নারী প্রার্থী (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটা): ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।বুকের মাপের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় এ মাপ যথাক্রমে ৩০ ও ৩১ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। নারী প্রার্থীদের জন্য বুকের মাপের কোনো শর্ত উল্লেখ করা হয়নি।এ ছাড়া নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগ পোর্টালে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে।আবেদনের বিস্তারিত নিয়ম, ফি এবং প্রয়োজনীয় নির্দেশনা জানতে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিলনিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল হতে পারে। নিয়োগ পাওয়ার পরও তথ্যের অসত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।তাই আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়স, শারীরিক মানদণ্ড ও অন্যান্য শর্ত যাচাই করে নির্ভুল তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।