সোমেশ্বরী নদীতে নৌকাডুবি, মায়ের চোখের সামনেই প্রাণ গেল ছেলের
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকাডুবিতে এমদাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকায় নদীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ সময় নৌকায় তাঁর সঙ্গে থাকা মা সাঁতরে তীরে উঠতে পারলেও ছেলেকে বাঁচাতে পারেননি।নিহত এমদাদুল হক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।বাঁশের খুঁটির সঙ্গে ধাক্কা, ডুবে যায় নৌকাস্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে ছোট একটি নৌকায় সোমেশ্বরী নদী থেকে বালু সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এমদাদুল। পথে বিরিশিরি ঘাট এলাকায় নদীতে থাকা একটি বাঁশের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়।এ সময় রোকেয়া খাতুন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও এমদাদুল পানিতে তলিয়ে যান।ডুবুরি দলের অভিযানে মরদেহ উদ্ধারদুর্ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করা হয়।দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর তা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নৌকাটিতে মা ও ছেলে ছিলেন। মায়ের সামনেই ছেলে পানিতে তলিয়ে যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।