সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের জন্য সুখবর। ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে। অর্জিত মুনাফার মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা গ্রাহকদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এতে সরাসরি লাভবান হবেন পেনশন স্কিমের গ্রাহকেরা।সোমবার (১৯ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জমার পরিমাণ ও সময় অনুযায়ী মুনাফাবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিনিয়োগ করা অর্থ থেকে ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।আইন ও বিধিমালা অনুযায়ী, প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ এবং অর্থ জমা রাখার সময়কালের ভিত্তিতে অর্জিত মুনাফা সংশ্লিষ্ট গ্রাহকের নিজস্ব পেনশন হিসাবে (করপাস হিসাবে) যুক্ত করা হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন হিসাবে অর্জিত মুনাফার হিসাব ইতোমধ্যে যোগ করা হয়েছে।আস্থা ও নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগজাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করা এবং গ্রাহকদের জমাকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে।তিনি বলেন, মুনাফা বণ্টনের ফলে এ স্কিমের গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি সর্বজনীন পেনশন কার্যক্রম আরও গতিশীল হবে।